
পাবনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেক আইডি পরিচালনা, রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার এবং অর্থের বিনিময়ে ভারতীয় ভিসা স্লট করে দেওয়ার অভিযোগ উঠেছে হাবিব আদনানের বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বা বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের দেশত্যাগে সহায়তার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
অভিযোগ করা হচ্ছে, ভারতীয় ভিসার ও স্লট করে দেওয়ার নামে ব্যক্তিভেদে ৩ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থ লেনদেনের দালাল চক্র সক্রিয় হাবিব আদনান। ভারতে অর্থ পাচারের তার সংক্রিয় ভুমিকা রয়েছে।
ভারতে বসে থাকা আমজাদ হোসেন শেখ এর ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও গণহত্যার আসামি তার কাছে অর্থ পৌঁছানোর জন্য আমজাদ হোসেন শেখ ভারতের ভিসা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে হাবিব আদনান সংশ্লিষ্ট মোবাইল নম্বর, আর্থিক লেনদেন, ভিসা-সংক্রান্ত নথি, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং সম্ভাব্য যোগাযোগের তথ্য খতিয়ে দেখা প্রয়োজন।
অনুসন্ধানের দাবি:
পাবনা জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ভিসা কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
প্রতিবেদকের বক্তব্য:
অভিযোগের বিষয়ে হাবিব আদনানের বক্তব্য জানতে চাইলে তিনি আক্রান্ত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিক কে এবং হুমকি দেয়।
এবং যারা অভিযোগ করেছেন তাদের কে বিভিন্ন হুমকি ধামকি দেয় ।
Leave a Reply