1. fazlulhaquue@gmail.com : smtvbd :
  2. webmaster309@gmail.com : webmaster30 :
  3. webmaster5213@yahoo.com : webmaster52 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাবনায় কথিত ‘বট বাহিনী’ ও ভারতের ভিসা সিন্ডিকেট আদনান হাবিব আগারগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, জনতার হাতে আটক শ্রমিকলীগের ওবায়দুল ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প উদ্ধার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাবে ট্রাম্পের সমর্থন গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্য হত্যার বিচার দাবি নিউইয়র্কে: সংখ্যালঘু নির্যাতন-হত্যা-ধর্ষণ বন্ধে র‍্যালি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর রামদা ধার দেওয়ার ভিডিও ভাইরাল সাভারে এসআই আলতাব হত্যা: গ্রেপ্তার ৩ আসামি পাঁচ দিনের রিমান্ডে ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল

তুষার চৌধুরী
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৯৭ Time View

মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ
‎রাজধানীর বাবর রোডের জহুরী মহল্লায় এক আবেগঘন পরিবেশে মনোয়ার হাসান জীবনের উদ্যোগে তাঁর প্রয়াত বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জীবনের নিজ বাসভবনের আঙিনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

‎ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মনোয়ার হাসান জীবন গভীর আবেগ নিয়ে স্মৃতিচারণ করে বলেন, জীবনের একটি দীর্ঘ সময় কারাগারে কাটাতে হওয়ায় পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারিনি। আজ এই পবিত্র মাহে রমজানে বাবা-মায়ের স্মৃতি গভীরভাবে মনে নাড়া দেয়। আমার মা জীবিত অবস্থায় পারিবারিক প্রতিটি মিলাদ মাহফিলে জহুরী মহল্লা মাদ্রাসার এই সম্মানিত হুজুরকে দিয়েই দোয়া-মিলাদ পরিচালনা করাতেন। মা আজ আমাদের মাঝে নেই, তবে তাঁর সেই ঐতিহ্য ও স্মৃতিকে ধরে রাখতেই আপনাদের উপস্থিতিতে এ আয়োজন করেছি।

‎তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে পরিবার, সমাজ ও ধর্মীয় মূল্যবোধের বন্ধন আরও সুদৃঢ় হয়। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের নিকট তাঁর প্রয়াত বাবা-মাসহ সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

‎পরে মরহুমদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের নিয়ে আয়োজক মনোয়ার হাসান জীবন ইফতার ও নৈশভোজে অংশ নেন।

‎অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারিবারিক আবেগে ভরপুর এক অনন্য পরিবেশ সৃষ্টি করে, যা উপস্থিত সবার মাঝে গভীর অনুরণন তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com