1. fazlulhaquue@gmail.com : smtvbd :
  2. webmaster309@gmail.com : webmaster30 :
  3. webmaster5213@yahoo.com : webmaster52 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির আশীর্বাদপুষ্ট হয়ে সকল মামলা ও দুদকের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়ে যাচ্ছেন আওয়ামী লীগের কোটিপতি ব্যবসায়ী শিপু গ্রামে এখনও সক্রিয় মব সন্ত্রাসঃ নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে নাজেহাল করার পায়তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ব্যারিস্টার নওশাদ জমির মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল নোয়াখালীতে জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় তৌহিদ ভূঁইয়া নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ব্যারিস্টার নওশাদ জমির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৮৭ Time View

ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ব্যারিস্টার নওশাদ জমির

মো আল আমিন আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরজমিনে দেখতে এবং তাদের খোঁজখবর নিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিদর্শন করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন।

সম্প্রতি বয়ে যাওয়া শক্তিশালী ঝড়ে আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ, ভুট্টা, বেগুন ও লাউসহ বিভিন্ন রবি শস্যের খেত লণ্ডভণ্ড হয়ে গেছে। অনেক স্থানে গাছ উপড়ে পড়েছে এবং শিলাবৃষ্টির কারণে উঠতি ফসল নষ্ট হওয়ায় কৃষকরা এখন দিশেহারা। ফসলের পাশাপাশি ঝড়ের তাণ্ডবে অনেক কৃষকের বসতবাড়ির টিন উড়ে গেছে, ফলে বসবাসের ক্ষেত্রেও চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

পরিদর্শনকালে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির ক্ষতিগ্রস্ত কৃষকদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার রয়েছে। আপনাদের এই অপূরণীয় ক্ষতির বিষয়টি উচ্চপর্যায়ে তুলে ধরা হবে এবং দ্রুত সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।”

কৃষকদের সাময়িক স্বস্তি দিতে তিনি আরও জানান, যেসব কৃষকের সরকারি কৃষি ঋণ রয়েছে, তাদের জন্য আগামী ৬ মাস ঋণের কিস্তি স্থগিত রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো সুপারিশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026
Themes By ShimantoIT.com