সোনাইমুড়ীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ, পিতার মৃত্যু ঘিরে উত্তেজনা—নিরপেক্ষ তদন্তের দাবি
Reporter Name
Update Time :
শনিবার, ১৭ জুলাই, ২০২১
২৯৩
Time View
সোনাইমুড়ীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ, পিতার মৃত্যু ঘিরে উত্তেজনা—নিরপেক্ষ তদন্তের দাবি
সোনাইমুড়ী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর গ্রামে বিএনপির পলাতক নেতা “ইমরান হোসেনের” বাড়ীতে হামলা, ভাংচুরের অভিযোগ উঠেছে এবং তার পিতা তাহের হোসেনকে সরকারী দল স্থানীয় আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে হত্যার খবর এলাকাতে চাঞ্চল্য এবং ক্ষোভ সৃষ্টি করেছে । আমাদের স্থানীয় প্রতিনিধি জানায় যে, গত ১৫ জুলাই ২০২১ আওয়ামী লীগের ক্যাডাররা “ইমরান হোসেনের” পৈতৃক বাড়ীতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের বাসায় ব্যপক ভাংচুর করে তার বাবা-মাকে আতঙ্কিত করেন। স্থানীয় বাসিন্ধাদের বরাতে জানা যায় হামলাকারীরা চলে যাবার পর তাহের হোসেনকে হাসপাতালে নেয়া হয়েছিল। হাসপাতাল সুত্রে জানা যায় তাহের হোসেন স্ট্রোক করে মৃত্যবরন করেছেন। এই নিয়ে স্থানীয় কমিউনিটিতে আতঙ্ক এবং চাপা...
সোনাইমুড়ী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর গ্রামে বিএনপির পলাতক নেতা “ইমরান হোসেনের” বাড়ীতে হামলা, ভাংচুরের অভিযোগ উঠেছে এবং তার পিতা তাহের হোসেনকে সরকারী দল স্থানীয় আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে হত্যার খবর এলাকাতে চাঞ্চল্য এবং ক্ষোভ সৃষ্টি করেছে ।
আমাদের স্থানীয় প্রতিনিধি জানায় যে, গত ১৫ জুলাই ২০২১ আওয়ামী লীগের ক্যাডাররা “ইমরান হোসেনের” পৈতৃক বাড়ীতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের বাসায় ব্যপক ভাংচুর করে তার বাবা-মাকে আতঙ্কিত করেন। স্থানীয় বাসিন্ধাদের বরাতে জানা যায় হামলাকারীরা চলে যাবার পর তাহের হোসেনকে হাসপাতালে নেয়া হয়েছিল। হাসপাতাল সুত্রে জানা যায় তাহের হোসেন স্ট্রোক করে মৃত্যবরন করেছেন। এই নিয়ে স্থানীয় কমিউনিটিতে আতঙ্ক এবং চাপা ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি জানতে সোনাইমুড়ী থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা এই বিষয়ে কোন কথা বলতে অস্বিকৃতি জানান এবং আমাদের প্রতিনিধিকে থানার উদ্বতনের সাথে যোগাযোগের পরামর্শ দেন। থানার অসি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি, পক্ষান্তরে স্থানীয়রা মনে করছে পুলিশের ভুমিকা রহস্যজনক।
Leave a Reply